ব্যবসায়ীর ওপর হামলা: ছাত্রদল নেতা রিমান্ডে, কারাগারে ৬ অনুসারী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যবসায়ীর ওপর হামলা: ছাত্রদল নেতা রিমান্ডে, কারাগারে ৬ অনুসারী
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



ব্যবসায়ীর ওপর হামলা: ছাত্রদল নেতা রিমান্ডে, কারাগারে ৬ অনুসারী

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের এক দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া নিউমার্কেট থানায় হামলায় ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতার ছয় সমর্থককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন– মো. বশির ইসলাম, মো. হাসান, মো. ইমন, মো. মাসুম মাহমুদ, মো. আলামিন ও মো. আকবর আলী।

জানা গেছে, এ দিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. এরশাদ হোসাইন তিনদিনের রিমান্ড আবেদন করে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। আদালত একজনের রিমান্ড মঞ্জুর করেন, আর বাকি ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। শুক্রবার ভোরে নিউমার্কেট থানার সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) ভোর ৪টার দিকে একটি মামলার গ্রেপ্তার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন ওরফে মিথুনকে (৩৫) নিউমার্কেট থানার গেটে আনলে এজাহারনামীয় আসামিরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর লাঠি, লোহা, রড, চাপাতি নিয়ে হামলা করে। আসামিদের আক্রমণে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক ১৪ জন এজাহারনামীয় ও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পুলিশের কর্তব্য পালনে বাধা দান ও হত্যাচেষ্টার মামলা করেন।

একইদিন ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার অনুসারীরা। এ সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন ১১ জানুয়ারি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে ৪ থেকে ৫ জন মিলে এহতেসামুলকে চাপাতি দিয়ে আঘাত করছে। পাশে দাঁড়িয়ে আছে আরও ৬ থেকে ৭ জন। সবাই মুখোশপরা। চাপাতির আঘাতে এহতেসামুল রাস্তায় পড়ে যান। এরপরও তার ওপর কোপ চালানো হয়। তিনি ওঠার চেষ্টা করতে থাকেন। কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন। তখনও আঘাত করতে থাকে দুর্বৃত্তরা। আবারও তিনি ওঠার চেষ্টা করে ব্যর্থ হন। হামলার সময় সড়কে পথচারী এবং গাড়ি চলাচল করতে দেখা যায়। কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। দেড় থেকে দুই মিনিট পর হামলাকারীরা সটকে পড়ে।

বাংলাদেশ সময়: ০:৩২:৫৯   ২০৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রমনা বটমূলে বোমা হামলা ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে করা মামলার বিচার
নতুনের আবাহনে পহেলা বৈশাখের আগমন
আল-কায়েদা ও আইএসকে অর্থায়নের দায়ে ফরাসি প্রতিষ্ঠানকে জরিমানা
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ সমর্থন করে না যুক্তরাজ্য: স্টারমার
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ খোলা চিঠি
দৌলতপুরে ‘পীর’ হত্যা হত্যাকারীরা শনাক্ত, নিরাপত্তা শঙ্কায় মামলা করবে না পরিবার
সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ৭
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

Law News24.com News Archive

আর্কাইভ