ছাত্রলীগের সেই রিভা গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রলীগের সেই রিভা গ্রেফতার
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



ছাত্রলীগের সেই রিভা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার আলোচিত সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকেও গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি কর্মকর্তা জানান, তামান্না জেসমিন রিভা ও মাহবুবুর রহমান মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।তারা বেশ কয়েকটি মামলার আসামি। এ ছাড়া তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছেন।

তামান্না জেসমিন রিভা আওয়ামী লীগ সরকারের আমলে বেশ আলোচিত।তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্যের অভিযোগ ছিল। ২০২২ সালে ইডেনে সিট বাণিজ্য নিয়ে তার হুমকি-ধামকির অডিও রেকর্ড ফাঁস হয়েছিল, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।আওয়ামী লীগ শাসনামলে ইডেনে তার কথাই ছিল ‘শেষ কথা’।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৭   ২৫২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ