পাকিস্তানে স্থানীয় জনতার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এইচআরসিপির

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে স্থানীয় জনতার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এইচআরসিপির
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪



পাকিস্তানে স্থানীয় জনতার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এইচআরসিপির

পাকিস্তানের মানবাধিকার কমিশনের (এইচআরসিপি) চেয়ারম্যান আসাদ ইকবাল বাট দেশটিতে উশৃঙ্খল জনতার হামলা বা হত্যার ঘটনা বন্ধে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এইচআরসিপি এক বিবৃতিতে পাকিস্তানের সোয়াতের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বলেছে, স্থানীয় জনতার এ আক্রমণ এবং এক মাস আগে একই ধরনের ঘটনার মানে ধর্মের নামে সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। এএনআই জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদেনের বরাতে এইচআরসিপি বলেছে, নিহত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন কোরআন অবমাননার অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু তিনি যে নির্মমতার শিকার হয়েছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে স্থানীয় জনতার হামলায় এমন দুটি ঘটনা প্রমাণ করে যে, রাষ্ট্রে বিশ্বাসের নামে সহিংসতার উসকানি দেওয়ার মামলা রয়েছে। রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বা অন্য কারণে তার প্রতিশ্রুতির সঙ্গে আপস করেছে।

এই ধরনের ঘটনাকে অন্যায় আখ্যা দিয়ে এইচআরসিপি চেয়ারম্যান বলেন, চরমপন্থাকে লালন করার কারণে ঘৃণার জন্ম থেকে এ ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে। এক্সে তার বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ডগুলো কেবল কিছু খারাপ আইনের বিষয় নয়, যা ব্লাসফেমির নামে সহজেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। বরং বহু দশক ধরে অতি-ডানপন্থী গোষ্ঠী এবং চরমপন্থাকে লালন-পালনের নীতির প্রত্যক্ষ ফল এটি।

বাংলাদেশ সময়: ২:০৮:৩৮   ২৮০ বার পঠিত   #  #




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ