গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন সংকটপূর্ণ হয়ে উঠছে। ত্রাণ ও চিকিৎসাসামগ্রী প্রবেশের সুযোগ নিশ্চিত করতে উপত্যকায় প্রবেশের সব পথ অবিলম্বে খুলে দেওয়া প্রয়োজন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়। এর পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০০:৪১ ১৯ বার পঠিত #আন্তর্জাতিক #ইসরায়েল #গাজা #ফিলিস্তিন #যুদ্ধ