সোমবার, ৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর দৃঢ়তার সঙ্গে বলেন, ‘সে (শেখ হাসিনা) কখনোই ফিরবেন না।’ তিনি জানান, আগামী মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে তিনি একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার জন্য সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৫১   ২১ বার পঠিত   #  #  #  #  #