সোমবার, ৯ নভেম্বর ২০২৬

হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রতিষ্ঠানের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,

দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত এবং ইউনিসেফ কর্তৃক সরবরাহকৃত। তিনি আরও বলেন, হামে আক্রান্তদের বড় অংশের বয়স ছয় মাসের কম এবং তাদের প্রায় কেউই টিকা নেয়নি।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০০   ১৮ বার পঠিত   #  #  #  #  #