শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং বুধবার নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৬   ২৪ বার পঠিত   #  #  #  #  #