শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



কুমিল্লা নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের এই মিছিলটি অনুষ্ঠিত হয়। ঘটনার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক কাইয়ুম নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার একজন কর্মী এবং মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।

পুলিশ কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসিন বাহারের নির্দেশে কুমিল্লার পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই মিছিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাইয়ুমের মোবাইল ফোনে এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২০   ৩০ বার পঠিত   #  #  #  #  #