রাজধানীর আদাবরে সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, বুধবার (২১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নয়নকাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ৭:৩১:০৪ ১০ বার পঠিত #অপরাধ #আদাবর #গ্রেপ্তার #চাঁদাবাজি #ছাত্রদল #ডিবি #রাজধানী