বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ও নির্দেশনা ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ও নির্দেশনা ঘোষণা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



২০২৭ সালের এসএসসি ও সমমানের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।

পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বলা হয়েছে, ফেল করা ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীর জন্য টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। সিলেবাসের বিষয়ে নির্দেশনা হলো, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে অংশ নেবে। অন্যদিকে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসরণ করবে।

সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে এই ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে এবং এর মূল ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪১   ২০ বার পঠিত   #  #  #  #  #