বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অফিসকক্ষে জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুসরণের নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » অফিসকক্ষে জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুসরণের নির্দেশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য না হয়েও কিছু কর্মকর্তা অফিসকক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাঁড়াভাবে পতাকা প্রদর্শন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে সার্বক্ষণিকভাবে পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে। এছাড়া পতাকার সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিসকক্ষের অভ্যন্তরে সজ্জা বা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে এর ব্যবহার বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ ও পতাকা বিধিমালার সরাসরি লঙ্ঘন। চিঠিতে জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং অধীন দপ্তর ও সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪১   ২০ বার পঠিত   #  #  #  #  #