বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে, তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।
রিজভী আরও বলেন, সরকারের আন্তরিকতায় সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:১০:৫৬ ৩৩ বার পঠিত #আওয়ামী লীগ #জামায়াতে ইসলামী #বিএনপি #রাজনীতি #রুহুল কবির রিজভী