সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্বের সর্বোচ্চ সরকারি ছুটির দেশগুলোর তালিকায় বাংলাদেশ পঞ্চম

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বের সর্বোচ্চ সরকারি ছুটির দেশগুলোর তালিকায় বাংলাদেশ পঞ্চম
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি দেওয়া হয়। তবে কোনো কোনো দেশের ছুটির সংখ্যা অন্যদের তুলনায় বেশ বেশি। সাম্প্রতিক ‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সরকারি ছুটির ১০ দেশের মধ্যে এশিয়ার দেশগুলোর আধিপত্য রয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।

তালিকায় থাকা দেশগুলোর ছুটির সংখ্যা নিম্নরূপ:

  • নেপাল: ৩৫ দিন
  • ইরান: ২৬ দিন
  • মিয়ানমার: ২৫ দিন
  • শ্রীলঙ্কা: ২৫ দিন
  • বাংলাদেশ: ২২ দিন
  • কম্বোডিয়া: ২১ দিন
  • ভারত: ২১ দিন
  • লিশটেনস্টাইন: ২০ দিন
  • চিলি: ২০ দিন
  • ম্যাকাও: ২০ দিন

তালিকায় থাকা দেশগুলোর ছুটির কারণ হিসেবে বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় দিবস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন জাতীয় দিবসের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক দিবসকে কেন্দ্র করে এই ছুটি নির্ধারিত হয়, যা মাঝেমধ্যে নির্বাহী আদেশে বৃদ্ধি পায়।

বাংলাদেশ সময়: ১১:৩১:৫৬   ১৭ বার পঠিত   #  #  #  #