সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউন ভস্মীভূত

প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গোডাউন ভস্মীভূত
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রাতে একই থানার আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১:৩১:২৯   ১৬ বার পঠিত   #  #  #  #  #