রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারত সফর করলেও দিল্লি যাবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত সফর করলেও দিল্লি যাবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি বছর দ্বিতীয়বারের মতো ভারত সফরে আসছেন। তবে এবারের সফরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাচ্ছেন না। তার পরিবর্তে ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই এবং গুজরাটের শিল্প ও জ্বালানিকেন্দ্র জামনগর সফরের পরিকল্পনা রয়েছে। এসব সফরে বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। জামনগরে অবস্থিত মুকেশ আম্বানির মালিকানাধীন তেল শোধনাগার কমপ্লেক্সটি বিশ্বের বৃহত্তম শোধনাগার কমপ্লেক্স হিসেবে পরিচিত, যা জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার থেকে শুরু হতে যাওয়া ছয় দিনের বিদেশ সফরের অংশ হিসেবে উজবেকিস্তান শেষে তিনি ভারতে পৌঁছাবেন। বিশ্লেষকদের মতে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রত্যাশিত বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত না হওয়া এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধের অন্যতম কারণ হিসেবে ট্রাম্পের শুল্কনীতির আইনি অনিশ্চয়তা, কৃষি খাতে ভারতের উদ্বেগ এবং জ্বালানি আমদানির বিষয়গুলো সামনে এসেছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, আলোচনা কার্যত একটি জায়গায় এসে থমকে গেছে এবং নতুন করে ছাড় দেওয়ার সুযোগ সীমিত। অন্যদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, চুক্তির আইনি ও কারিগরি প্রস্তুতি চললেও প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা হবে না।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৩   ১২ বার পঠিত   #  #  #  #  #