হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় কেটি জ্যাকারিয়াকে পদচ্যুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইনজীবী হিসেবে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। জ্যাকারিয়া বারবার নিজেকে আইনজীবী হিসেবে দাবি করলেও বার পরীক্ষায় পাস না করার বিষয়টি গোপন রাখায় তার অযোগ্যতা ও তথ্যের সত্যতা যাচাইয়ে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে।
ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১১ দিন টিকতে পারা যোগাযোগের পরিচালক অ্যান্থনি স্কারামুচির সংক্ষিপ্ত সময়ের রেকর্ড অর্ধেক করে জ্যাকারিয়া নতুন রেকর্ড তৈরি করেছেন।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং শুরুতে জ্যাকারিয়ার প্রশংসায় পঞ্চমুখ থাকলেও পরবর্তীতে তার অযোগ্যতা প্রমাণিত হয়। এই ঘটনা ট্রাম্পের বিশৃঙ্খল নেতৃত্ব এবং সরকার পরিচালনায় অদক্ষতার বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়ার জন্য দুই মাসের বেশি সময় থাকলেও তাড়াহুড়ো করে জ্যাকারিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত বিদায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনকে ভোটারদের সামনে লক্ষ্যহীন ও হঠকারী হিসেবে তুলে ধরেছে।
বাংলাদেশ সময়: ১১:১০:৫৩ ১৫ বার পঠিত #কেটি জ্যাকারিয়া #ডোনাল্ড ট্রাম্প #প্রেস সেক্রেটারি #যুক্তরাষ্ট্র #রাজনীতি #হোয়াইট হাউস