শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম

প্রথম পাতা » প্রধান সংবাদ » হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন যে তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব করেন না। শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একসময় অনেকে মনে করতেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি রাজনৈতিক দল বা সংগঠনের শক্তি। কিন্তু বিগত নির্বাচনে আমার নির্বাচনী এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে তাঁরা প্রমাণ করেছেন, কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাসত্ব তাঁরা করেন না।

প্রতিমন্ত্রী আরও দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারার সঙ্গে যুক্ত। তিনি জানান, দুর্গাপূজার আনন্দ বাড়াতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ১১-দলীয় জোট নির্বাচনে বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছে এবং বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না। মীর শাহে আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায় এবং আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি আনার লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:২২   ১১ বার পঠিত   #  #  #  #  #  #