মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি

প্রথম পাতা » রাজধানী » মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শনিবার, ২৫ জুলাই ২০২৬



মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে সাহাবুদ্দিন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ অবস্থায় তিনি যেন কোনোভাবেই জবাবদিহিতা এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

মাসুদ সাঈদী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তাকে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

বাংলাদেশ সময়: ২০:৫৫:১০   ৯৫ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ