সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬



সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা, আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় আরো দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। রবিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

এ নিয়ে মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ আদালতে সাক্ষ্য দেওয়া দুজন হলেন সহকারী উপপরিদর্শক গ্রীশ চন্দ্র বর্মণ ও এএসআই আজমল হোসেন।

জানা গেছে, আজ জামিনে থাকা আসামিরা আদালতে হাজিরা দেন।

তাদের উপস্থিতিতে দুই সাক্ষী আদালতে জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাদের জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন মার্সা বার্নিকাট। নৈশভোজ শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বছরের ১০ আগস্ট ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৮ মার্চ এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

তবে সাক্ষীদের জবানবন্দিতে ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের নাম আসায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠান। ২০২৩ সালের ১ জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।

অধিকতর তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৯ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৮   ৬৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ