বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৪০৩ বোতল ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ৪০৩ বোতল ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



৪০৩ বোতল ফেনসিডিল মামলায় একজনের যাবজ্জীবন

৪০৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দারুসসালাম থানার মামলায় ইসমাইল হোসেন ওরফে সেলিম নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো: রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে কারাদন্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়,২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন দারুস সালাম টাওয়ারের সামনে একটি ট্যাক্সি ক্যাব তল্লাসী করিয়া দুইটি কার্টুনের এবং ০৩ টি ব্যাগের মধ্যে রক্ষিত ৪০৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-৪ এর কর্পোরাল মোঃ আব্দুল আলী বাদী হয়ে দারুসসালাম থানায় মামলা দায়ের করেন।

২০০৯ সালের ২৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার এসআই মেহেদী হাসান আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার আগে মামলায় মোট ৬ জনের সাক্ষ্যগ্রহন করেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:১০:৫৯   ১০০ বার পঠিত