কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২৬



কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

আইন আদালতের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ- সোহেল স্মৃতি মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মোঃ শাহজাহান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম বলেন, এমন উৎসবে আমরা আনন্দিত। আমার চাকুরীর জীবনে এ পর্যন্ত সাত বার আপনাদের এসোসিয়েশনের ফল উৎসবে অংশগ্রহন করতে পেরেছি। তিনি এমন অনুষ্ঠান প্রতিবছর করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মোঃ শাহজাহান কবির বলেন, আপনাদের ফল উৎসবে পূর্বেও আমি অংশগ্রহন করেছি। খুবই ভালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন কর্তৃক বিচারকদের সৌজন্য ফল উৎসব প্রতি বছরের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কোর্ট রিপোর্টার্সের সদস্যরা আইনজীবী এবং সাংবাদিক এজন্য তিনি তাদের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবদুল হালিম, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, জেলা পিপি মোঃ ইকবাল হোসেন, বিডিআর হত্যা মামলার চিফ প্রসিকিউটর মোঃ বোরহান উদ্দিনসহ কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের উপদেষ্টা, কার্যকরি কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দরা।

ফল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ জাকারিয়া হায়দার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৪   ১৭৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ