১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী
সোমবার, ১৩ জুলাই ২০২৬



১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী

রাজধানী ঢাকায় প্রায় ১৭ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মুষলধারে এই অতিভারী বর্ষণের ফলে ঢাকার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যার কারণে দিনভর চরম ভোগান্তির শিকার হয়েছেন নগরবাসী।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এর আগে ২০০৯ সালের বর্ষা মৌসুমে ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ২০০৯ সালের পর অর্থাৎ গত ১৭ বছরের মধ্যে আজই (১২ জুলাই) রাজধানীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো।

১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী

তিনি আরও জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু তীব্রভাবে সক্রিয় থাকায় এই অতিভারী বর্ষণ হচ্ছে। আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকাতেই রেকর্ড করা হয়েছে।

শুধু রাজধানী নয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির কারণে ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় গণপরিবহন সংকট ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আগামী দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

১৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিতে ‌‘ডুবল ঢাকা’, দুর্ভোগে নগরবাসী

বাংলাদেশ সময়: ৪:৪৮:০৯   ১০৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ