অপসারণে ৭ দিনের আলটিমেটাম ঢাকা আইনজীবী সমিতির নামে দশটি ভুয়া ফেইসবুক আইডি

প্রথম পাতা » প্রধান সংবাদ » অপসারণে ৭ দিনের আলটিমেটাম ঢাকা আইনজীবী সমিতির নামে দশটি ভুয়া ফেইসবুক আইডি
রবিবার, ১২ জুলাই ২০২৬



অপসারণে ৭ দিনের আলটিমেটাম ঢাকা আইনজীবী সমিতির নামে দশটি ভুয়া ফেইসবুক আইডি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির নামে ১০টি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পেয়েছে সংগঠনটি।

গত ৯ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিকুল ইসলাম (সফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির অনুমতি ব্যতিরেকে Dhaka Bar Association/ ঢাকা আইনজীবী সমিতি ‘ র নামে এবং ঢাকা আইনজীবী সমিতির নাম সাদৃশ্য ফেইসবুক আইডি , ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ বিভিন্ন ব্যক্তি কর্তৃক পরিচালিত হচ্ছে মর্মে ঢাকা আইনজীবী সমিতির গোচরীভূত হয়েছে। উল্লেখিত আইডি সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে , আইডি সমূহে রাষ্ট্রদ্রোহীমূলক পোস্টসহ বিচারক , আইনজীবী , বিচার সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের নামে অসন্মানজনক ও মানহানিকর বক্তব্য প্রচার সম্বলিত পোস্ট করেছেন যাহা আইন বহির্ভূত।

বিজ্ঞপ্তিতে আইনজীবী সমিতি/সমিতির নামসদৃশ ১০টি ফেইসবুক আইডি, তার অ্যাডমিন, সদস্য নাম্বার ও মোবাইল নাম্বার উল্লেখ করে ৭ দিনের মধ্যে ফেইসবুক ফেইসবুক আইডি , ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ সমূহ Deactivate/Remove/Delete/ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট এডমিন , মডারেটরদের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৪৬:৫৪   ১৫১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ