আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
বুধবার, ১০ জুন ২০২৬



আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সোমবার (৮ জুন) সুনামগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তারা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল মিয়া, জামিল আহমদ ও ফয়সল মিয়া।

আসামিপক্ষের আইনজীবী শফিকুল হক বলেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আইনগত প্রক্রিয়ায় তাদের জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুন জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করে। একই মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আত্মসমর্পণকারী পাঁচ নেতাকর্মী পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:০৬:০৩   ৮৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
এআই দিয়ে তৈরি ভুয়া চিকিৎসকের দাপট, বিজ্ঞাপনে বাড়ছে বিভ্রান্তি
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ