তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক কয়েকজন

প্রথম পাতা » প্রধান সংবাদ » তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক কয়েকজন
সোমবার, ১ জুন ২০২৬



তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক কয়েকজন

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জয় বাংলা স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ১৫ থেকে ২০ জন আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে। এরপর কয়েকজনকে আটক করা হয়। জানাজায় এসে মিছিল দেয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজন আটক সে বিষয় এখনই বলতে পারবো না। যাচাই-বাছাই করে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৫   ১১৩ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ