আদালতের ভেতর এক আসামিকে মাদক সরবরাহ করল আরেক আসামি, তাৎক্ষণিক কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » আদালতের ভেতর এক আসামিকে মাদক সরবরাহ করল আরেক আসামি, তাৎক্ষণিক কারাদণ্ড
শুক্রবার, ২২ মে ২০২৬



আদালতের ভেতর এক আসামিকে মাদক সরবরাহ করল আরেক আসামি, তাৎক্ষণিক কারাদণ্ড

পাবনায় আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে মাদকদ্রব্য সরবরাহ করেছে আরেক আসামি। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারে একজনকে ছয় মাসের অপরজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়।

‎‎আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মো. তুর্য্য ইসলাম আশিফ আদালতের কাঠগড়ায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি মো. সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়।

‎এ সময় আশিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কোর্ট পুলিশ জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

‎বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামি মো. তুর্য্য ইসলাম আশিফকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. সুজন আহমেদ রনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎পাবনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের মতো ঘটনা খুবই দুঃখজনক। এতে মর্মাহত হয়েছি। এ ঘটনায় অনুমান করা যায়, মাদকদ্রব্য কতটা বিস্তার লাভ করেছে। পাড়া মহল্লা ও শহর থেকে মাদক আদালতের এজলাসে চলে এসেছে বলে বিস্ময় প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৮   ১২৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ