পদ্মায় বাসডুবির মর্মান্তিক ঘটনায় অগণিত প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।
![]()
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে শুক্রবার চালানো হামলায় একটি গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে। কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি ছিল ই-৩ সেন্ট্রি। এটি একটি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে বর্তমানে সক্রিয় ই-৩ সেন্ট্রি বিমানের সংখ্যা মাত্র ৩৩টি। প্রতিটি বিমান তৈরি করতে প্রায় ৫০ কোটি ডলার খরচ হয়। এই বিমান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শত শত মাইল দূর থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান শনাক্ত করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, এসব বিমান কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র সরবরাহ করে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করতে সেনা ও সরঞ্জাম পরিচালনায় সহায়তা করে।
বাংলাদেশ সময়: ১৩:৫১:২৬ ৭ বার পঠিত