গাড়িচাপা দিয়ে শিশু ফাইজা হত্যা: মাইক্রোবাস চালকের ২ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » গাড়িচাপা দিয়ে শিশু ফাইজা হত্যা: মাইক্রোবাস চালকের ২ বছরের কারাদণ্ড
রবিবার, ১৫ মার্চ ২০২৬



গাড়িচাপা দিয়ে শিশু ফাইজা হত্যা: মাইক্রোবাস চালকের ২ বছরের কারাদণ্ড

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী ফাইজা তাহসিনা সূচিকে (১০) গাড়িচাপা দিয়ে হত্যার মামলায় মাইক্রোবাস চালক মো. ফারুক মোল্লাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় আসামিকে এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সাক্ষ্যগ্রহন ও যুক্তিতর্ক শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

শিশু তাহসিনা সূচি দৈনিক গণমাধ্যম পত্রিকার সহকারী সম্পাদক ফাইজুল ইসলামের একমাত্র কন্যা। তিনি বলেন, দীর্ঘ সাত বছর পর রায় পেলাম। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে এই সড়ক দুর্ঘটনাটিও সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।

তিনি বলেন, সড়ক পরিবহন আইনে সাজার পরিমাণ অপর্যাপ্ত। রায়ে আমরা সন্তুষ্ট নই। সবার নিকট আমাদের মেয়ের জন্য দোয়া চাই।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সকাল পৌনে আটটার সময় উত্তরা সেক্টর-১৮ এর ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে স্কুল যাওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ফাইজা মাইক্রোবাসের ধাক্কায় সড়কে লুটিয়ে পড়েন। এরপর গাড়ি ব্রেক করলেও পরক্ষণেই তার উপর দিয়ে আবার চালিয়ে দেওয়া হয়।

উপস্থিত লোকজন দৌড়ে এসে ব্রিজের উপর গাড়িটি আটক করেন। অনেক অনুনয়-বিনয়ের পর সেই গাড়িতে করে ফাইজাকে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে আসামি হাসপাতালে পৌঁছামাত্র গাড়ি ও কাগজপত্র রেখে পালিয়ে যান।

পরে এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় আসামির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। মামলাটিতে রাষ্ট্রপক্ষের সহযোগী আইনজীবী হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট সোহাগ ফকির।

বাংলাদেশ সময়: ৮:২৯:০১   ১২১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ