ককটেল-পেট্রলবোমা-বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

প্রথম পাতা » সারাদেশ » ককটেল-পেট্রলবোমা-বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ককটেল-পেট্রলবোমা-বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলার একটি দোকান থেকে বিস্ফোরক উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার সকালে উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদারের মুদি দোকানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

বুধবার বিকালে র‍‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টায় সময় নওগাঁর বদলগাছী উপজেলার ঝারঘড়িয়া গ্রামের সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল পড়ে ছিল। এমন তথ্যের ভিত্তিতে বেলা ১১ টায় র‍‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টনে অবস্থিত ৬টি ককটেল, ৪টি পেট্রলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার করা করে। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এ ঘটনায় বদলগাছী থানায় জিডি করা হয়েছে।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো ছিল। কে বা কারা সেগুলো দেখে র‍‍্যাবকে খবর দেয়। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশও ঘটনাস্থলে যায়। সেগুলোর সবই বোম ডিসপোজাল টিমের সহায়তায় নিষ্ক্রিয় করা হয়েছে। ওগুলো কে বা কারা কী উদ্দেশ্যে এখানে রেখেছে, তা এখনও স্পষ্ট না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৯   ১০০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Law News24.com News Archive

আর্কাইভ