মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

প্রথম পাতা » সারাদেশ » রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



রাজশাহীতে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করেছে র‍‍্যাব। মঙ্গলবার রাত পৌনে ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকা থেকে র‍‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍‍্যাব এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:২৯   ৭৫ বার পঠিত