মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভোটকেন্দ্রে নেওয়া যাবে ফোন, সেলফি তোলা যাবে কি?

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোটকেন্দ্রে নেওয়া যাবে ফোন, সেলফি তোলা যাবে কি?
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ভোটকেন্দ্রে নেওয়া যাবে ফোন, সেলফি তোলা যাবে কি?

উৎসবমুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অনেক ভোটার আছেন যারা চান স্মৃতি জমিয়ে রাখতে। আবার জাতীয় সংসদ নির্বাচন প্রথমবার ভোট ও গণভোট দেবেন- এমন ভোটাররা হয়তো ছবি তুলে রাখতে চাবেন। তবে কী আছে নির্বাচন কমিশনের বিধিতে?

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর নির্বাচন কমিশন প্রথমে নিষেধাজ্ঞা দিলেও তীব্র সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নেয়।

পরে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট এবং সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে এবং ছবিও তোলা যাবে। কিন্তু কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না। অর্থাৎ ভোটাররা বুথের যে গোপন কক্ষে ব্যালট পেপারে ভোট দেবেন সেখানে মোবাইল নিয়ে যাওয়া ও ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ব্যবহারের সুযোগ রাখা হয়নি। ফলে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ছবি বা সেলফি তোলার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৭   ৩২ বার পঠিত