ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা !

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।

তবে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহার নিয়ে এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রে সাংবাদিকরা কেন মোবাইল নিতে পারবেন না—এমন প্রশ্নের জবাবে সোমবার সকালে নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমি তো জানি ভোটকেন্দ্র ভোটাররা মোবাইল নিতে পারবেন না। বাকিদের বিষয়ে আমার জানা নেই।’

ভোটকেন্দ্রে যদি অনিয়ম হয়, সাংবাদিকরাই সেটার ছবি জাতির কাছে তুলে ধরেন। সে ক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে তাহলে সাংবাদিকরা কী করবে? জবাবে তিনি বলেন, ‘পুলিশের বডি–ওর্ন ক্যামেরা ও সিসিসি ক্যামেরা আছে, সেখান থেকে সাংবাদিকরা ছবি সংগ্রহ করতে পারবেন।’

এ সময় তিনি আর কোনো কথার উত্তর না দিয়ে ইসির অপর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৪৮   ৩১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ