Law News24

আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
জাতীয় সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিলুপ্তি চেয়ে রিট হয়েছে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্তির আরজিও রয়েছে রিটে।

নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন জুলাই যোদ্ধা আবেদনকারী হয়ে আজ বুধবার রিটটি করেন বলে জানান তাঁদের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

রিটের প্রার্থনা অংশে দেখা যায়, কয়েকটি বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটের প্রার্থনা অনুসারে, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন, সম্পৃক্ত অন্য সংগঠন) সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ কেন রোধ করা হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও তথ্যসচিবকে বিবাদী করা হয়েছে।

রিটের মাধ্যমে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য বিদেশি সরকারগুলোর কাছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার উদ্যোগের অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বিদেশ থেকে পরিচালিত দলটির সশস্ত্র সহিংসতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নির্বাহী আদেশের পরিবর্তে সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা উচিত।

নির্বাহী আদেশ দিয়ে কোনো দলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে রিট আবেদনকারীদের এই আইনজীবী বলেন, যা বিদেশে পর্যালোচনায় প্রশ্নের মুখে পড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনও প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। মূলত এসব কারণে রিটটি করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক আমিনা খাতুন তাঁর কক্ষ তালাবদ্ধ অবস্থায় পান। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় দুই ঘণ্টা পর তালা খোলার ব্যবস্থা করেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক। তিনি একই সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ট মন্ডলের হাট কমিটিরও সভাপতি। তিনি চাইছেন বিদ্যালয়ের পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতরে দিয়ে গাড়ি ঢোকানোর একটি রাস্তা করবেন।

প্রধান শিক্ষক আমিনা খাতুন জানান, বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাস্তা তৈরির দাবিতে স্থানীয় কতিপয় লোক বেশ কিছুদিন ধরে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। তিনি প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া এই রাস্তা তৈরিতে অস্বীকৃতি জানালে পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। প্রধান শিক্ষকের অভিযোগ, তাঁকে হেনস্তা করার জন্য তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের আমলে আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি, যা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তা পানি দিয়ে ধুয়ে দৃশ্যমান করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, রাস্তার সঙ্গে তালা দেওয়ার ঘটনার কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, শেখ মুজিবের ছবি দেখার পর স্থানীয় লোকজনের কেউ আকস্মিকভাবে এই তালা দিয়েছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানান, তিনি উভয় পক্ষের অভিযোগ শুনেছেন এবং রাস্তার বিষয়ে জনস্বার্থে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। ছবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী
রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে কয়েক দশকের আধিপত্য বজায় রেখেছে আন্ডারওয়ার্ল্ডের হাতেগোনা কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। এদের কেউ বছরের পর বছর কারাগারে, কেউ দেশের বাইরে পলাতক থাকলেও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার, টেন্ডারবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে তারা নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। গোয়েন্দা সূত্র বলছে, রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে অন্তত ১৫ শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। এসব আলোচিত সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ডরা নিজ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব বহাল রেখেছে।

অনুসন্ধানে জানা গেছে, বৃহত্তর মিরপুর এলাকা ভাগ করে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, ফ্ল্যাট ও প্লট দখল, মাদকের কারবার নিয়ন্ত্রণ করছে আলোচিত ফোর স্টার গ্রুপের মামুন, শাহাদাত হোসেন, কিলার ইব্রাহিম ও মোক্তার হোসেনের ক্যাডার।

এদের মধ্যে মালয়েশিয়াতে পলাতক মফিজুর রহমান মামুন পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকা নিয়ন্ত্রণ করছেন। আবু দাবিতে পলাতক শাহাদাৎ হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১, ২, ৬ ও ৭ নম্বর সেকশন, রূপনগর এবং শাহআলী এলাকা। দুবাইতে অবস্থানরত ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিমের নিয়ন্ত্রণে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাসানটেক ও কালশী। ভারতে পলাতক মোক্তার হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশন। ব্রাজিলে পলাতক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড। পলাতক হাবিবুর রহমান তাজের নিয়ন্ত্রণে মিরপুর ২, ৬ ও ১০ নম্বর সেকশন এবং বর্ধিত পল্লবী। দেশে ঘাপটি মেরে থাকা পিচ্চি হেলালের প্রভাব রয়েছে মোহাম্মদপুর, বসিলা, রায়েরবাজার, নিউমার্কেট, আদাবর, কল্যাণপুর ও পাইকপাড়ায়। দুবাইয়ে পলাতক জিসান আহমেদ মন্টি রামপুরা, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও ও বাড্ডার কিছু এলাকা নিয়ন্ত্রণ করছেন। ভারতে অবস্থান করা ফ্রিডম মানিকের নিয়ন্ত্রণে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও সবুজবাগ। দেশে থাকা খোরশেদ আলম রাসুর ইশারায় চলছে মৌচাক, মালিবাগ, মগবাজার ও সিদ্ধেশ্বরীর অপরাধ জগৎ। টিটন হত্যা মামলায় রিমান্ডে থাকা শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের নিয়ন্ত্রণে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজতুরী বাজার, ফার্মগেট, রাজাবাজার ও শেরেবাংলানগর। বর্তমানে কারাগারে থাকা সুব্রত বাইনের আধিপত্য রমনা ও হাতিরঝিলে। আমেরিকায় পলাতক কলিং মেহেদীর নিয়ন্ত্রণে বাড্ডা, গুলশান ও মহাখালী। মেহেদী গ্রুপের প্রতিপক্ষ মালয়েশিয়ায় পলাতক মাহবুব হাসানের কবজায় ভাটারা, শাহজাদপুর, গুলশান, উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডা এলাকা। এ ছাড়াও কারাগারে থাকা মো. ইয়াছিন উদ্দিন লিটন ওরফে শুটার লিটনের নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এলাকা। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি জানান, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে এবং সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত মিষ্টি জান্নাত, হাসপাতালে ভর্তি
র‍্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।

পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।

একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। এতে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।

এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।

আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’

পোস্টে মিষ্টি জান্নাত আরো জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি। পাশাপাশি পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।

প্রশ্নোত্তরে জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ। সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।

গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধও সরকারিভাবে জানানো হয়েছে।

গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও গতকাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো খবর আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, হাসিনার সহকারীরা বলছেন বাংলাদেশকে বিমান পাঠিয়ে তাঁকে ফেরত নিয়ে যেতে হবে। তার জবাবে বাংলাদেশ সরকারের কেউ কেউ বলেছেন, তাঁকে হাতকড়া পরিয়ে নেওয়া হবে। এই সব প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের বিষয়। এখানে ভারতের কিছু করার নেই। এর পরেই জয়সোয়াল বিষয় দুটির পার্থক্য ব্যাখ্যা করেন। প্রত্যর্পণের সঙ্গে স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে নড়াইল, পাবনাসহ কিছু জায়গায় সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে দাবি করে প্রশ্ন করা হয়। বলা হয়, নড়াইল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরালয়। ভারত এই সহিংসতা কীভাবে দেখছে তা জানতে চাওয়া হয়।

এর জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা চিন্তাজনক। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচার করা।

নড়াইলের ঘটনার পর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগ (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ভ্রমণের প্রসঙ্গ নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, তাঁরা গণমাধ্যমকে জানিয়েছেন, অন্যান্য স্থলসীমান্তেও তাঁরা যাবেন। স্থলপথে হাসিনার ফেরত যাওয়ার বিষয়টি সরেজমিনে তদন্ত করবেন। জয়সোয়ালকে জিজ্ঞেস করা হয়, এই ক্ষেত্রে ভারত সরকার সহায়কের ভূমিকা পালন করছে কি না। জয়সোয়াল ওই প্রশ্নের উত্তরটি এড়িয়ে গেছেন।

গঙ্গার পানিচুক্তির নবায়নসংক্রান্ত বিষয়টি নিয়েও জয়সোয়াল নতুন কিছু জানাতে পারেননি। পুরোনো মন্তব্য নতুন করে জানিয়ে তিনি বলেন, দুই দেশে প্রবাহিত গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত দুই দেশের যৌথ নদী কমিশনের কাঠামোগত প্রক্রিয়ায় গ্রহণ করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বাংলাদেশগামী জাহাজ আটক করেছে বলে যে খবর বেরিয়েছে, সে বিষয়েও প্রশ্ন করা হয়। বলা হয়, ওই জাহাজে বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে। ভারত কি এই বিষয়ে অবহিত?

এর উত্তরে জয়সোয়াল বলেন, এই বিষয়ে একটি রিপোর্ট সরকারের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেশী দেশের সব ঘটনার ওপর ভারত সব সময় নজর রাখে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ও প্রভাব বিস্তারের বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষায় বড় হোঁচট লেগেছে। নিজেদের মাটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিতে সই করেছে সলোমন দ্বীপপুঞ্জ। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে দেশটিতে কৌশলগতভাবে পা রাখার চীনের সম্ভাবনা অনেকটাই সংকুচিত হলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ম্যাথিউ ওয়ালে চুক্তিতে সই করেন।

আট লাখের বেশি মানুষের বসবাস সলোমন দ্বীপপুঞ্জের প্রায় এক হাজার দ্বীপে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।

২০২২ সালে চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের একটি গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর উদ্বেগ তৈরি হয়। পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা ছিল, এর সুযোগে চীনা যুদ্ধজাহাজ দেশটির বন্দরে নোঙর করতে পারে এবং ভবিষ্যতে সেখানে সামরিক ঘাঁটিও গড়ে তুলতে পারে। এমন ঘাঁটি স্থাপিত হলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ এবং নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

নতুন চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিকীকরণ থেকে মুক্ত রাখা হবে।

দেশটির নিরাপত্তা সহযোগিতা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সদস্যদের সঙ্গে সীমিত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দেশটির পুলিশ বাহিনীকে শক্তিশালী করা, নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সহযোগিতা সম্প্রসারণ করবে।

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে বলেছেন, আঞ্চলিক অনিশ্চয়তার সময় শেষ হয়েছে। তবে ২০২২ সালে চীনের সঙ্গে করা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। চুক্তিতে গোপনীয়তার শর্ত রয়েছে বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটের গবেষক কনর গ্রাহামের মতে, নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ওয়ালে বেইজিং ও ক্যানবেরাকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ফলে নতুন চুক্তির কারণে বেইজিং অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া গত দুই বছরে পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও ফিজির সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বা তার বেশি বয়সী যারা ভোটার হওয়ার আবেদন করেছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্টের পর নতুন করে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

বর্তমান ভোটার তালিকার বিভাজন নিম্নরূপ:

পুরুষ ভোটার: ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন

নারী ভোটার: ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন

হিজড়া ভোটার: ১ হাজার ২৯৭ জন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে।

স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর, বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে মো. আকবর আলী নামে এক অবসরপ্রাপ্ত সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা এবং চাকরিকালীন উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। জরিমানার অর্থ আদায়ে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরের মো. জাহাঙ্গীর আলমের সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিডিআরে যোগ দেন আকবর আলী। ২০২২ সালের ২৫ মে পর্যন্ত তিনি চাকরি করে অবসরে যান। জালিয়াতি ধামাচাপা দিতে তিনি বিয়ের নিকাহনামা, চাকরির খতিয়ান বই এবং জাতীয় পরিচয়পত্রেও ভুয়া তথ্য ব্যবহার করেন। প্রকৃত জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ৭ জুন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Ex-MP Bodi’s son and two brothers detained in Sylhet
According to hotel authorities, a group of 16 people, including men, women and children, had checked into the hotel yesterday morning (24 November).

Police have detained four individuals, including the son and two brothers of former Cox’s Bazar lawmaker Abdur Rahman Bodi, during a raid at a residential hotel in Sylhet. The detainees are Bodi’s son, Shawon Arman, his brothers Aminur Rahman and Abdus Shukkur, and their associate Mohammad Hossain, a councillor of Teknaf municipality.

According to hotel authorities, a group of 16 people, including men, women and children, had checked into the hotel yesterday morning (24 November).

The group was apprehended at the Grand Palace Hotel in the city’s Jallarpar area on 25 November. Sylhet Metropolitan Police Deputy Commissioner (North) Saiful Islam stated that police received information regarding the presence of members of the banned Awami League at the hotel. Following a five-hour search operation that began around midnight, the four individuals were taken into custody and transported to Kotwali Police Station at approximately 5am. Authorities confirmed that the detainees will be handed over to the Cox’s Bazar police. Police have not disclosed the specific reasons for the individuals’ presence in Sylhet or the legal cases associated with their detention.

জুলাই হত্যাচেষ্টা মামলা: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান কারাগারে
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি থানায় ইমন হাচান হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার (এনএসি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. বাবন উদ্দিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে, গত ২৪ নভেম্বর সকালে রাজধানীর রমনার ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি-২৭ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মামলার বাদী মো. ইমন হোসেন বুকে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের নাম উল্লেখ করে দায়ের করা এই মামলায় মোস্তাফিজুর ৭৫ নম্বর এজাহারনামীয় আসামি।